লিভ-ইনে নতুন নিয়ম, এবার রেজিস্ট্রেশন না করলেই বড় বিপদ!
কলকাতায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর ঘোষণা, থাকছে বিয়ে ও লিভ-ইন সম্পর্কের নতুন নিয়ম
উত্তরাখণ্ড, গুজরাত এবং আসামের পর দেশের চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করার পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। নতুন এই আইন কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তি বন্টন এবং লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে প্রচলিত আগের নিয়মগুলোতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।
নতুন বিধি অনুযায়ী, লিভ-ইন সম্পর্ক এখন থেকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ২১ বছরের কম বয়সী যুগলদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি প্রয়োজন হবে এবং নিয়ম অমান্য করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে। এছাড়া, লিভ-ইন সম্পর্কে কোনো সন্তান জন্ম নিলে সে বাবা-মায়ের সম্পত্তির সমান উত্তরাধিকার পাবে। বিয়ের ক্ষেত্রেও সব ধর্মের জন্য সমান বয়সসীমা (মেয়েরা ১৮, ছেলেরা ২১) এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। একইসঙ্গে বহুগামিতা নিষিদ্ধ করে পারিবারিক সম্পত্তিতে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত জীবনে সরকারি হস্তক্ষেপ ও গোপনীয়তা নিয়ে সমাজের একাংশে বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।