বেকারদের জন্য সুখবর, প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা!
রাজ্যের বেকারদের জন্য নতুন ‘ভরসা কর্মসূচি’ চালু, মাসিক ভাতার ঘোষণা
কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ‘ভরসা কর্মসূচি’ নামে একটি নতুন প্রকল্প চালু করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকাররা প্রতি মাসে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন। আগামী অক্টোবর মাস থেকে এই ভাতা প্রদান করা শুরু হবে।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, ২১ থেকে ৪৫ বছর বয়সি স্নাতক ডিগ্রিধারী বেকাররা মাসিক ৩,০০০ টাকা এবং স্নাতক নন এমন যোগ্য বেকাররা মাসিক ২,০০০ টাকা সহায়তা পাবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। এছাড়া, যারা ইতিমধ্যে রাজ্যের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা ‘ভরসা কর্মসূচি’র আওতাভুক্ত হবেন না। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের সঠিক রূপায়ণ ও অপব্যবহার রোধে কড়া নির্দেশিকা মানা হবে এবং শীঘ্রই আবেদন প্রক্রিয়ার বিস্তারিত পদ্ধতি প্রকাশ করা হবে।