যাত্রী সুরক্ষায় ঐতিহাসিক সাফল্য, আরও সুরক্ষিত ভারতীয় রেল!

যাত্রী সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় রেল এলএইচবি (LHB) কোচগুলোর নিরাপত্তার মান যাচাই করতে একটি বিশেষ পরীক্ষা সম্পন্ন করেছে। গত ২৪ জুন আরডিএসও (RDSO) এবং পুনের আরএআই (ARAI)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই পরীক্ষাটি আন্তর্জাতিক মান ‘এন ১৫২২৭’ (EN 15227) অনুযায়ী পরিচালনা করা হয়েছে।

ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে কামরাগুলো কতটা সুরক্ষিত থাকে, তা খতিয়ে দেখাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য। পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফল ভবিষ্যতে এলএইচবি কোচের কাঠামো আরও মজবুত করতে এবং যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *