সতর্ক হোন! শ্রবণশক্তি চিরতরে হারানোর আগে এই ভুলগুলো শুধরে নিন।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের অন্যতম সম্মানজনক নাগরিক পুরস্কার ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। তবে এই অর্জনের পাশাপাশি তিনি বর্তমানে একটি কঠিন শারীরিক লড়াইয়ের মুখোমুখি হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়িকা জানিয়েছেন, বিমান থেকে নামার পর হঠাৎ করেই তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসকদের মতে, তীব্র ভাইরাল ইনফেকশনের কারণে তিনি ‘সেন্সোরিনিউরাল হিয়ারিং লস’ নামক এক বিরল ও স্থায়ী বধিরতায় আক্রান্ত হয়েছেন, যা অন্তঃকর্ণের সংবেদনশীল কোষ বা শব্দ সংকেত পৌঁছানোর স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ঘটে।

আধুনিক জীবনযাত্রার বেশ কিছু অসতর্কতাও শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দীর্ঘক্ষণ উচ্চ শব্দে ইয়ারফোন ব্যবহার, কটন বাড দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা, চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ সেবন, ধূমপান এবং মাথায় গুরুতর আঘাত উল্লেখযোগ্য। এসব অভ্যাসের ফলে কানের সূক্ষ্ম কোষসমূহ চিরতরে নষ্ট হয়ে যেতে পারে, যা সাধারণ শ্রবণক্ষমতা হ্রাস থেকে শুরু করে স্থায়ী বধিরতার মতো পরিণতির দিকে ঠেলে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *