বিশ্বমঞ্চে এবার গ্রামের মেধা! গৌতম আদানির হাত ধরে খুলছে সাফল্যের নতুন দিগন্ত
নিজের ৬৪তম জন্মদিনে দেশের প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে আদানি গ্রুপ চালু করল দেশব্যাপী মেগা কর্মসূচি ‘বন্দে ভারতম’। ভারতের বড় শহরগুলোর বাইরে থাকা সুপ্ত প্রতিভা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিতে কোনো বয়স বা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি। প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি, টেকসই পরিবেশ ও স্থানীয় সমস্যা সমাধানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া গ্রামীণ উদ্যোক্তা, নারী উদ্ভাবক, আদিবাসী সম্প্রদায় এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের আইডিয়াগুলোকে এই প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে।
গত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের পোর্টাল উন্মুক্ত করা হয়েছে। আবেদনের ভিত্তিতে সারা দেশ থেকে মোট ৭৫ জন সেরা উদ্ভাবককে বেছে নেওয়া হবে, যারা গুজরাতের আহমেদাবাদে দেশের শীর্ষ বিনিয়োগকারীদের কাছ থেকে মেন্টরশিপ ও ব্যবসা প্রসারের কৌশল শেখার সুযোগ পাবেন। আদানি গ্রুপ নির্বাচিতদের ইনকিউবেশন সাপোর্ট ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিয়েছে। এই উদ্যোগের প্রচারদূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা রাজীব খন্ডেলওয়াল। আগামী স্বাধীনতা দিবসে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং আগ্রহীরা আদানির অফিশিয়াল পোর্টালে গিয়ে নিজেদের আইডিয়া রেজিস্টার করতে পারবেন।