বিয়ের মরশুমের শুরুতেই সোনার দামে বড় চমক, খুশির জোয়ার মধ্যবিত্তের মনে!

বর্তমান ডেস্কঃ

বৈশাখের বিয়ের মরশুমের শুরুতেই সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। বিশ্ববাজারে সোনার দামে কিছুটা ওঠানামা থাকলেও, বর্তমানে সোনার দাম কিছুটা কমেছে। বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ১,৪৬,৬০০ টাকা এবং ১ গ্রামের দাম ১৪,৬৬০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ১,৫৪,২৫০ টাকা এবং ১ গ্রামের দাম ১৫,৪২৫ টাকা। এছাড়া ২৪ ক্যারেট সোনার বাটের ক্ষেত্রে ১০ গ্রামের দাম ১,৫৩,৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ১৫,৩৫০ টাকা নির্ধারিত হয়েছে।

রুপোর বাজারেও চাহিদা তুঙ্গে রয়েছে। বর্তমানে ১ কেজি খুচরো রুপোর দাম ২,৫১,৭৫০ টাকা এবং ১০০ গ্রাম রুপোর দাম ২৫,১৭৫ টাকা। রুপোর বাটের ক্ষেত্রে ১ কেজির দাম ২,৫১,৬৫০ টাকা। সোনা বা রুপো কেনার সময় ক্রেতাদের বিআইএস (BIS) হলমার্কের চিহ্ন, বছর ও ক্যারেট দেখে নেওয়া এবং সঠিক মানের অলংকার নিশ্চিত করতে সার্টিফিকেট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য সাধারণত ২৪ ক্যারেট সোনা বা সোনার বাটকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *