বিজেপির শক্ত ঘাঁটিতে এবার নিজেই প্রার্থী প্রশান্ত কিশোর!

রাজনীতির ময়দানে প্রথমবার ব্যর্থতার পর এবার নিজেই সরাসরি ভোটে নামার ঘোষণা দিলেন জন সুরাজ দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই প্রাক্তন ভোটকুশলী। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে লড়ার মাধ্যমে তিনি দলের বিগত নির্বাচনের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন। এই উপনির্বাচনকে তিনি বিহারের বর্তমান বিজেপি সরকারের গ্রহণযোগ্যতার ‘অগ্নিপরীক্ষা’ হিসেবেও চিহ্নিত করেছেন।

গত বিধানসভা নির্বাচনে জন সুরাজ কোনো আসন না পাওয়ায় প্রশান্ত কিশোরের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই তিনি এবার ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, আসন্ন উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জন সুরাজের জোট গড়ার সম্ভাবনা প্রবল। এই রাজনৈতিক সমীকরণ বিহারের বর্তমান মেরুকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *