ইলন মাস্কের পরেই যাদবপুরের প্রাক্তনী, দিনে আয় ২২ কোটি টাকা!

ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) হিসেবে স্থান করে নিয়েছেন কলকাতার শঙ্খ মিত্র। তিনি বর্তমানে আমেরিকার অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ‘ওয়েলটাওয়ার ইনকর্পোরেশন’-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিসংখ্যান অনুযায়ী, তাঁর বার্ষিক পারিশ্রমিক প্রায় ৭,৭৫১ কোটি ৮৮ লক্ষ টাকা। শঙ্খ মিত্রের এই আয়ের প্রায় ৯৯ শতাংশই আসে স্টক গ্রান্ট বা শেয়ারভিত্তিক লভ্যাংশ থেকে, যা তাঁর উপর সংস্থাটির গভীর আস্থার পরিচয় দেয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে ২০০২ সালে প্রাইসওয়াটারহাউসকুপারসে কর্মজীবন শুরু করা শঙ্খ মিত্র পরবর্তীতে আমেরিকায় পাড়ি জমান এবং কলম্বিয়া বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন। ২০০৯ সাল থেকে বিনিয়োগ ব্যবস্থাপনার জগতে পরিচিতি লাভের পর ২০১৬ সালে তিনি ওয়েলটাওয়ারে যোগ দেন। নিজ কর্মদক্ষতার সুবাদে মাত্র চার বছরের মাথায় ২০২০ সালে তিনি সংস্থাটির সর্বোচ্চ পদ সিইওর দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বজুড়ে কর্পোরেট নেতৃত্বের তালিকায় এই অবস্থান বাঙালি হিসেবে তাঁর এক অভাবনীয় সাফল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *