বন্দে মাতরম গাওয়ার সময় ঠোঁট না নাড়ালে আর চলবে না!

সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় নীরবতা অবলম্বনকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রবীন্দ্র সদনে ‘সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম’ আয়োজিত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সরকারি অনুষ্ঠানে শ্রদ্ধার খাতিরে দাঁড়িয়ে থাকলেই হবে না, গানের তালে ঠোঁট নাড়ানোও বাধ্যতামূলক। তিনি বলেন, সরকারি নির্দেশের চাপে অনেকেই দাঁড়িয়ে থাকলেও গানটি গাইছেন না, যা আর বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এটি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একই অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে দেশবিরোধী কোনো কাজ, সেনাবাহিনী বা দেশকে অপমান করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। পাশাপাশি, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ ও বলপূর্বক ধর্মান্তরকরণের বিরুদ্ধে সরকার খুব শীঘ্রই কঠোর আইন আনতে চলেছে। অন্যদিকে, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্কিমচন্দ্রের জন্মবার্ষিকী পালন করেন রাজ্যপাল আর এন রবি। তিনি বঙ্কিমচন্দ্রকে একজন মহান ঋষি হিসেবে অভিহিত করে বলেন, তাঁর রচিত ‘বন্দে মাতরম’ স্বাধীনতা আন্দোলনের সময় দেশবাসীর মনে প্রবল দেশপ্রেমের উদ্দীপনা জাগিয়ে তুলেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *