বর্ষার শুরুতেই ফুঁসছে তিস্তা, ফের কি তবে বন্যার ভ্রুকুটি!

বর্ষার আগমনী বার্তার সাথে সাথে সিকিম ও উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি এবং গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে তিস্তা নদীর জলস্তর বিপদসীমা ছুঁইছুঁই করছে। জলপাইগুড়ি জেলাজুড়ে রেকর্ড প্রাক-বর্ষার বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নদীর এই হঠাৎ জলবৃদ্ধির কারণে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় সেচ দপ্তর সাময়িকভাবে হলুদ সতর্কতা জারি করেছিল।

নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কায় সেচ দপ্তরের উত্তর-পূর্ব বিভাগ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং নদীবাঁধ রক্ষায় কুটিরও বেশি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, চরের জমিতে থাকা ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় তিস্তা পাড়ের কৃষকরা তড়িঘড়ি ভুট্টাসহ অন্যান্য ফসল ঘরে তোলার কাজ শুরু করেছেন। পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আগামী কয়েকদিনে তিস্তা অববাহিকায় জলস্তর আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *