পাড়ার পুজোয় তোলপাড়, প্রাক্তন তৃণমূল নেতার মাথায় ডিম ফাটাল ক্ষুব্ধ জনতা!

হাওড়ার শিবপুরের ওলাবিবিতলা এলাকায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দাসের মাথায় ডিম ভাঙার অভিযোগ উঠেছে। শনিবার রাতে একটি পুজোমণ্ডপের কাছে এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে তার মাথায় পরপর কয়েকটি ডিম ফাটিয়ে হেনস্থা করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রাক্তন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং প্রভাব খাটিয়ে তিনি স্থানীয় একটি পার্ক দীর্ঘদিন বন্ধ করে রেখেছেন। এই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা। তবে বিশ্বনাথ দাস সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে একে রাজনৈতিক চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা সম্প্রতি দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে হাওড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *