পুরানো শত্রুতার বলি পঙ্কজ ত্রিপাঠীর দাদা, হুলস্থুল কাণ্ড!

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর দাদা বিজেন্দ্রনাথ তিওয়ারি বিহারের গোপালগঞ্জ জেলায় নিজ গ্রামে ভয়াবহ হামলার শিকার হয়েছেন। গত রবিবার রাতে জেলার মাধোপুর থানা এলাকার বেলসন্দ গ্রামে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে পটনায় স্থানান্তরিত করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পুরনো শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে জমিজমা বা আর্থিক দ্বন্দ্বের মধ্যে ঠিক কী কারণে এই বিরোধ, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্তে মাধোপুর থানার পুলিশ কাজ শুরু করেছে এবং পুলিশ সুপারের নির্দেশে সদর এসডিপিও-২ রাজেশ কুমারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুলিশ এরই মধ্যে অভিযুক্তকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেপ্তারের জন্য জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *