চলবে সব প্রকল্প, তবে আসছে বদল! প্রথম বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর সোমবার বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা দিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, পূর্বতন সরকারের আমলে চালু থাকা সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যে বহাল থাকবে। তবে সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও দুর্বল শ্রেণির মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে প্রকল্পগুলিতে কিছু প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও পরিবর্তন আনা হবে বলে তিনি জানিয়েছেন।

বাজেট অনুযায়ী, রাজ্যের মহিলাদের জন্য নতুন ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের স্বচ্ছতার সঙ্গে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি, রাজ্যবাসীর উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ বাংলায় কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পড়ুয়াদের জন্য স্কলারশিপ এবং বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার মতো প্রকল্পগুলিও আগের মতোই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নতুন সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *