তীব্র স্নায়ুর যন্ত্রণায় কাতর সোনু নিগম, হারিয়ে ফেলবেন কণ্ঠস্বর!

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম বর্তমানে তীব্র স্নায়ুজনিত সমস্যা বা ‘পিঞ্চড নার্ভ’-এ আক্রান্ত হয়ে মারাত্মক শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। গত এক সপ্তাহ ধরে চলা এই অসুস্থতার কারণে শিল্পী এমআরআই (MRI) ও সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কড়া ওষুধ সেবনের পাশাপাশি ফিজিওথেরাপি নিচ্ছেন।

চিকিৎসাধীন অবস্থায় নিয়মিত পেশি শিথিল করার ওষুধ বা ‘মাসল রিলাক্সেন্ট’ সেবনের ফলে সংগীতশিল্পী তাঁর কণ্ঠস্বরের পরিবর্তন লক্ষ্য করেছেন। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় গলা ভারী হয়ে যাওয়ায় নিজের দীর্ঘদিনের পেশাজীবন ও গানের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসকদের মতে, মেরুদণ্ড বা ঘাড়ের স্নায়ুতে অতিরিক্ত চাপের কারণে সৃষ্ট এই সমস্যা সঠিক সময়ে নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদি পেশি দুর্বলতার ঝুঁকি থাকে। এই খবর প্রকাশের পর বিশ্বজুড়ে গায়কের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *