তারাতলা বিপর্যয়ের দায় কার, সাত দিনে মিলবে আসল রহস্য!

কলকাতা লাগোয়া তারাতলায় কারখানা বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ ও গাফিলতি খতিয়ে দেখতে রাজ্য সরকার ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে গঠিত এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকারী বাহিনীর আশঙ্কা, ধসে পড়া বহুতলের ধ্বংসস্তূপের নিচে আরও ১০ থেকে ১১ জন আটকে থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তদন্ত কমিটির স্বচ্ছতা ও কারিগরি নির্ভুলতা নিশ্চিত করতে নগর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, শ্রম দফতর, কলকাতা পুরনিগম এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি আইআইটি খড়্গপুর, রাইটস (RITES) এবং ইরকন (IRCON)-এর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। উচ্চপর্যায়ের কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *