ডন ৩ অতীত, রণবীরের নতুন ‘প্রলয়’ নিয়ে হইচই!
June 24, 2026
‘ডন ৩’ ছবি থেকে সরে আসার পর অভিনেতা রণবীর সিং বর্তমানে তাঁর নতুন প্রজেক্ট ‘প্রলয়’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি কালো মাস্ক, রোদচশমা ও টুপিতে মুখ ঢেকে চলচ্চিত্র নির্মাতা হনসল মেহতার অফিসে রণবীরের উপস্থিতি ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। ধারণা করা হচ্ছে, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার উপস্থিতিতে এই গোপন বৈঠকটি ছিল আসন্ন সিনেমার প্রস্তুতির অংশ।
প্রায় ৩০০ কোটি টাকা বাজেটের এই ছবিটির যৌথ প্রযোজনায় থাকছেন রণবীর ও হনসল মেহতা, যেখানে নামী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনের বিপরীতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে। ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী, বিতর্ক এড়াতে বা নতুন লুক গোপন রাখতে রণবীর বর্তমানে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখছেন। আগামী ৬ জুলাই অভিনেতার জন্মদিনেই ‘প্রলয়’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন অনেকে।