টিসিএস নাসিক ক্যাম্পাসে যৌন নির্যাতন ও ধর্মান্তকরণের অভিযোগ, কর্মীরা ফিরলেন ওয়ার্ক ফ্রম হোমে!

বর্তমান ডেস্কঃ

মহারাষ্ট্রের নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) একটি বিপিও কেন্দ্রে নারী কর্মীদের যৌন নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিপিওটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটির তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং এখন পর্যন্ত সাতজন পুরুষ ও একজন নারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও তদন্তকারী দলের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত সাতজন পুরুষ কর্মী একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করত যারা নারী কর্মীদের টার্গেট করত। ভুক্তভোগী অন্তত আটজন নারী যৌন হয়রানি, নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং নির্দিষ্ট খাবার গ্রহণে বাধ্য করার অভিযোগ তুলেছেন। এছাড়া ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণে চাপের অভিযোগ এনেছেন এক পুরুষ কর্মীও। এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়টি এফআইআর দায়ের করা হয়েছে এবং পলাতক এক নারী অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *