মলদ্বার থেকে বেরোল ১৬ ইঞ্চির আস্ত লাউ, চিকিৎসকদের মাথায় হাত!

বর্তমান ডেস্কঃ

মধ্যপ্রদেশের খাজুরাহোতে অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬০ বছর বয়সী এক বৃদ্ধের শরীর থেকে ১৬ ইঞ্চির একটি আস্ত লাউ উদ্ধার করেছেন চিকিৎসকরা। হাসপাতালের এক্স-রে রিপোর্টে বিষয়টি ধরা পড়ার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ দুই ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর লাউটি বের করতে সক্ষম হন চিকিৎসকরা। বর্তমানে ওই বৃদ্ধ বিপদমুক্ত বলেই জানা গেছে, তবে তার শরীরে বিশাল আকৃতির এই সবজিটি কীভাবে প্রবেশ করল, তা নিয়ে রহস্য রয়ে গেছে।

চিকিৎসকদের মতে, মলদ্বারে এমন বাহ্যিক বস্তু আটকে থাকলে অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক ক্ষত ও রক্তপাত হতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে বিষক্রিয়া বা সেপসিসের কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে লোকলজ্জার ভয়ে বাড়িতে না থেকে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি। নিজে থেকে বস্তু বের করার চেষ্টা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা প্রাণহানির কারণ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *