কলকাতায় ৩১ জুলাই পর্যন্ত সব নির্মাণ কাজ বন্ধ!

কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গুদামঘর ভেঙে পড়ার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই বিপর্যয়ের পর রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়ে ঘোষণা করেছে যে, কলকাতায় পূর্বতন সরকারের আমলে অনুমোদিত সমস্ত নির্মীয়মাণ ভবনের কাজ আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ১৭ জানুয়ারি, ২০২৬ সালে অনুমোদিত ওই ভবনটির নকশায় মারাত্মক ত্রুটি ছিল, যা এই দুর্ঘটনার প্রধান কারণ।

পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে, যেখানে পুরসভা, পূর্ত দফতর, দমকল, সিভিল ডিফেন্স, কেএমডিএ এবং পুলিশের প্রতিনিধিরা থাকবেন। এই কমিটি মূলত বিগত সময়ে অনুমোদিত বাণিজ্যিক ভবন ও জলাশয় ভরাট করে তৈরি নির্মাণের নকশা খতিয়ে দেখবে। অডিটে সব নিয়ম সঠিক প্রমাণিত হলে আগামী ১ আগস্ট থেকে নির্মাণ কাজ পুনরায় শুরু হতে পারবে। তবে হাসপাতাল, ফায়ার ব্রিগেড, মেট্রো স্টেশন বা সেনার মতো জরুরি পরিষেবার নির্মাণ কাজ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আপাতত কলকাতা পুরসভা এলাকায় এই নির্দেশ কার্যকর হলেও, ভবিষ্যতে বিধাননগর ও হাওড়াতেও একই পদ্ধতিতে অডিট চালানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *