বিয়ে ঠিক হতেই প্রেমিকের অ্যাসিড হামলা!

বর্তমান ডেস্কঃ

দিল্লির গোকুলপুরী এলাকায় বিয়ের ঠিক আগে হবু কনের মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগে ২৬ বছর বয়সি এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ১৯ এপ্রিল আক্রান্ত তরুণীর বিয়ের দিন ধার্য ছিল। অভিযুক্ত তরুণী গ্রেপ্তার হওয়ার পর জেরায় স্বীকার করেছেন যে, তাঁর প্রেমিকের সঙ্গে পাশের বাড়ির ওই তরুণীর বিয়ে ঠিক হওয়া মেনে নিতে না পেরে প্রতিহিংসা থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বন্ধু সেজে আক্রান্তের বাড়িতে গিয়ে মেহেন্দি পরানোর ছলে অভিযুক্ত ব্যাগ থেকে অ্যাসিড বের করে কনের মুখে ছুড়ে মারেন। অ্যাসিডে আক্রান্ত তরুণী বর্তমানে গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, ঘটনার সঙ্গে হবু বরের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত তরুণীর পরিবারের দাবি, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *