বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের চমক, ট্রফি তুলে দেবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট!

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

২০২৬ ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে সশরীরে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৯ জুলাই নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচটিতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টের শুরু থেকে প্রেসিডেন্টের অংশগ্রহণ নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, এই ঘোষণার মাধ্যমে তা দূর হয়েছে।

এই ম্যাচে দীর্ঘদিনের একটি ফুটবলীয় প্রথাও ভাঙতে চলেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত ফিফা সভাপতিই চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন, তবে ২০২৬ সালের ফাইনালে সেই রীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *