কুকুর তাড়া করতেই অবিশ্বাস্য দৌড়, লাঠি ফেলে উসাইন বোল্ট ভিখারি!
কুকুরের তাড়া খেয়ে ফাঁস ভণ্ড ভিখারির আসল রূপ, ভাইরাল সিসিটিভি ফুটেজ
হাতে লাঠি নিয়ে খুঁড়িয়ে হাঁটার অভিনয় করে ভিক্ষা করা এক ব্যক্তির আসল রূপ প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শারীরিক প্রতিবন্ধীর ছদ্মবেশধারী ওই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একদল পথকুকুর তাকে তাড়া করে। কুকুরগুলোকে ধেয়ে আসতে দেখে প্রাণভয়ে তিনি হাতের লাঠি ফেলে মুহূর্তের মধ্যে দ্রুতগতিতে দৌড়ে পালিয়ে যান। তার এই স্বাভাবিক দ্রুত চলাফেরা দেখে হতবাক হয়ে পড়েন পথচারীরা।
ভিডিওটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ছড়িয়ে পড়লে তা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা ওই ব্যক্তির প্রতারণার তীব্র সমালোচনা করে হাস্যরসাত্মক মন্তব্য করছেন। অনেকে মন্তব্য করেছেন, কুকুরের ভয়ে ওই ব্যক্তির সমস্ত শারীরিক অক্ষমতার ভান তাৎক্ষণিকভাবে উবে গেছে। সূত্র বলছে, লোক ঠকানো এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়।