‘ওটা আমারই গলা, তবু পরীক্ষা কেন?’ ভয়েস টেস্ট এড়াতে হাইকোর্টে অভিষেক!

নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় সিআইডি-র তলব করা ‘ভয়েস টেস্ট’ বা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে এই মামলাটি দায়ের করার অনুমতি মিলেছে এবং আগামী সোমবার এর শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানো সংক্রান্ত একটি মন্তব্যের জেরে বিধাননগর সাইবার থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলার তদন্তে বিধাননগর আদালত ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল। বুধবার রাতে সিআইডি আধিকারিকরা তাঁর বাসভবনে এই মর্মে নোটিস দিয়ে মঙ্গলবার পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলেছিলেন। হাইকোর্টে অভিষেকের আইনজীবীর যুক্তি, যেহেতু তিনি অডিওর কণ্ঠস্বরটি নিজের বলে স্বীকার করে নিয়েছেন, তাই নতুন করে নমুনা সংগ্রহের কোনো প্রয়োজনীয়তা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *