‘পরের জন্মে তোমার গর্ভেই ফিরব মা’, নিট ব্যর্থতায় আত্মঘাতী মেধাবী শিক্ষার্থী!

মহারাষ্ট্রের হিঙ্গোলির বাসিন্দা ১৮ বছর বয়সী শিক্ষার্থী সুশীল ধাগের আত্মহত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দ্বিতীয়বারের নিট (NEET) পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় হতাশ হয়ে ওই তরুণ কুয়োয় ঝাঁপ দিয়ে জীবন শেষ করেছেন। পরিবারের অভিযোগ, গত ৩ মে হওয়া নিট পরীক্ষা বিতর্কের জেরে ২১ জুন পুনরায় অনুষ্ঠিত পরীক্ষায় প্রত্যাশিত ফল করতে না পারায় তীব্র মানসিক অবসাদ থেকে এই চরম পদক্ষেপ নিয়েছেন তিনি।

মৃত্যুর আগে মাকে পাঠানো ৩৩ সেকেন্ডের একটি আবেগঘন ভিডিওবার্তায় সুশীল নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেন এবং মায়ের কাছে ক্ষমা চেয়ে ভাইকে দেখে রাখার অনুরোধ জানান। এদিকে, নিট পরীক্ষা ঘিরে দেশব্যাপী প্রশ্নপত্র ফাঁস ও প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ব্যর্থতার দায়ভার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ওপর চাপিয়ে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে। প্রশাসনিক ত্রুটির কারণে সৃষ্ট এই চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মুখে পড়ে পরীক্ষার্থীদের এমন অকাল প্রয়াণ নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *