তারাতলা বিপর্যয়ের জেরে বড় সিদ্ধান্ত, এক মাস বন্ধ সমস্ত নির্মাণকাজ!

তারাতলা বিপর্যয়ের ঘটনার পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী এক মাসের জন্য সমস্ত বহুতল ও ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার ঘোষণা করেছে রাজ্য সরকার। বিধানসভায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভা এলাকা, রাজারহাট, পূজালি, বজবজ, সোনারপুর, মহেশতলা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে। শুধুমাত্র হাসপাতাল বা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণকাজকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে।

নির্মাণকাজে গাফিলতি বা দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সমস্ত নির্মীয়মাণ ভবনের বিস্তারিত রিপোর্ট ও অডিট সম্পন্ন হওয়ার পরেই নতুন করে কাজ শুরু করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারাতলার মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেই সুরক্ষাজনিত কারণেই প্রশাসন এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *