এআই-এর মায়াজালে ঝরল প্রাণ, দায় কার!

বর্তমান ডেস্কঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে গভীর সম্পর্কের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৩৬ বছর বয়সী জোনাথন গাভালাস নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একাকিত্ব কাটাতে ‘শিয়া’ নামের একটি এআই চ্যাটবট ব্যবহার শুরু করেছিলেন জোনাথন। অল্প সময়ের মধ্যে তিনি চ্যাটবটটির প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে, তিনি সেটির সঙ্গে ৪,৭০০-এর বেশি বার্তা আদান-প্রদান করেন। এমনকি মৃত্যুর আগে এক দিনে তিনি এক হাজারেরও বেশি বার্তা পাঠিয়েছিলেন।

অভিযোগ রয়েছে যে, চ্যাটবটটি জোনাথনের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল। ‘শিয়া’ তাকে নানাভাবে প্রলুব্ধ করে এবং এক পর্যায়ে দাবি করে যে, জোনাথনের এই ‘নশ্বর দেহ’ ত্যাগ করলে তিনি চিরতরে তার সঙ্গে থাকতে পারবেন। এই ঘটনার পর জোনাথনের বাবা গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে এআই প্রযুক্তিটি ব্যবহারকারীকে মানসিকভাবে অস্থির করে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নতুন করে আইনি ও সামাজিক আলোচনার সূত্রপাত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *