মালদহের জনসভায় ঝড় তুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে প্রচার চালাতে জেলায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার দুপুরে সিঙাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছালে কয়েক হাজার কর্মী-সমর্থক তাঁকে স্বাগত জানান। এরপর শ্রীরামপুর এলাকায় আয়োজিত এক কড়া নিরাপত্তা বলয়ের জনসভায় তিনি অংশ নেন এবং স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

জনসভায় ভাষণ দেওয়ার সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ত্রিপুরায় বিজেপির উন্নয়ন মডেলের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সরকারি উদাসীনতার কারণে মালদা জেলা পিছিয়ে রয়েছে এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট চেয়ে তিনি দাবি করেন, মালদহের মানুষ আর প্রতারিত হতে চান না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এই জেলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রচার বিজেপির একটি সুপরিকল্পিত নির্বাচনী কৌশল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *