আপার প্রাইমারি নিয়োগে চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা! রাজ্যকে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে রাজ্য, আপার প্রাইমারিতে ১,২৪১ জনের নিয়োগে বিলম্ব নিয়ে ক্ষোভ

কলকাতা: আপার প্রাইমারিতে ১,২৪১ জনের নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকা নিয়ে নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ দু’বছর ধরে আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় বিভাগীয় সচিবকে তীব্র ভর্ৎসনা করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই পরিস্থিতির প্রেক্ষিতে হাইকোর্টে ইতিমধ্যেই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সোমবার মামলার শুনানিতে বিচারপতিরা মন্তব্য করেন, আদালতের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং নির্দেশ কার্যকর না করার পেছনে কেউ কলকাঠি নাড়ছেন।

আদালতের নির্দেশের তোয়াক্কা না করায় রাজ্যের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হয় অবিলম্বে নির্দেশ কার্যকর করতে হবে, নতুবা আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বিষয়টি ব্যক্তিগত উদ্যোগে সমাধানের আশ্বাস দিয়ে আদালতের কাছে সময় প্রার্থনা করেন। আদালত রাজ্যকে শেষবারের মতো সুযোগ দিয়ে আগামী ৮ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *