‘উনি নিজেই দাম বাড়াচ্ছেন!’ মহুয়াকে বেনজির আক্রমণ কাকলির!

তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনকে কেন্দ্র করে দুই মহিলা সাংসদ মহুয়া মৈত্র ও কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে তীব্র দ্বৈরথ শুরু হয়েছে। বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে ‘৪ কোটি টাকা’ নেওয়ার যে অভিযোগ মহুয়া মৈত্র তুলেছেন, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি পালটা অভিযোগ করে বলেন, মহুয়া মৈত্র নিজে নতুন দলে যোগ দিতে আগ্রহী এবং নিজের ‘দাম’ বাড়াতেই মিথ্যা প্রচার করছেন। এই মিথ্যাচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

নিজের নতুন রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগাম ইঙ্গিত পেয়েই সাধারণ মানুষের রায়ের প্রতি সম্মান জানিয়ে তাঁরা নতুন দলে যোগ দিয়েছেন। দলের ভেতরে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুললেও তাঁদের দমিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করে তিনি জানান, ২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ডের সময় নেত্রীর কাছে জবাব চেয়েও সদুত্তর পাননি তিনি। সাংসদ পদ ছাড়ার বিষয়ে তিনি জানান, তাঁকে ভোট দেওয়া সাধারণ মানুষের পরামর্শেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি, এনডিএ জোটে যোগদানের কারণ হিসেবে তিনি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাজের পদ্ধতির প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *