অঙ্গদানে ইতিহাস গড়ল ভারত, ৫ লক্ষ মানুষের মহৎ উদ্যোগে নয়া রেকর্ড!

ভারতে মরণোত্তর অঙ্গদানের শপথ নেওয়া মানুষের সংখ্যা ৫ লক্ষ অতিক্রম করেছে। জীবন বাঁচানোর এই মহৎ উদ্যোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে মানবতার এক গভীর নিদর্শন হিসেবে অভিহিত করেছে ভারত সরকার। ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (NOTTO)-এর তথ্য অনুযায়ী, এই অর্জনের ফলে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা হাজার হাজার মুমূর্ষু রোগী নতুন করে বাঁচার আশা দেখছেন।

এই সাফল্যের নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে করা আবেদন এবং ডিজিটাল পরিকাঠামোর বিশেষ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বারবার দেশবাসীকে অঙ্গদানের প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি, কেন্দ্র সরকারের তৈরি বিশেষ পোর্টাল (notto.abdm.gov.in)-এর মাধ্যমে নাগরিকরা এখন ঘরে বসেই সহজে এবং স্বচ্ছতার সঙ্গে অঙ্গদানের জন্য নাম নথিভুক্ত করতে পারছেন। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা (NGO) ও সংবাদমাধ্যমের প্রচারের ফলে এই গতি তৈরি হয়েছে এবং অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *