WhatsApp-এ আসছে দারুণ আপডেট, কন্টাক্ট খুঁজে পাওয়া এখন আরও সহজ! – বর্তমান বাংলা
November 10, 2026

ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ করতে হোয়াটসঅ্যাপ নতুন ‘Contacts’ ট্যাব নিয়ে কাজ শুরু করেছে। ওয়াবেটেইনফোর তথ্য অনুযায়ী, এই ট্যাবটি অ্যাপের নেভিগেশন বারে বর্তমান ‘Communities’ ট্যাবের জায়গা নেবে। এতে পছন্দের কন্ট্যাক্ট খোঁজা, জন্মদিনের তালিকা দেখা এবং অনলাইনে থাকা ব্যক্তিদের সহজেই শনাক্ত করা যাবে।
বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। নতুন ট্যাবে Meta AI চ্যাট এবং দ্রুত কন্ট্যাক্ট যুক্ত করার সুবিধাও থাকছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে উন্মুক্ত হবে, তা এখনো জানা যায়নি।