বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন স্বামীর ফ্ল্যাটে ঢুকে মারধরের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন স্বামীর ফ্ল্যাটে ঢুকে মারধরের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার রহড়ার পাতুলিয়ায় এক অভিজাত আবাসনে বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন স্বামীকে মারধরের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। সোমবার রাতে আবাসনের ১৩ তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। জখম সাদাব আনজুমকে স্থানীয়রা উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রহড়া থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।

অভিযোগ, সোমবার রাতে সাদাবের স্ত্রী সোহিনী চক্রবর্তী তাঁর প্রেমিক ও বাপেরবাড়ির কয়েকজন সদস্যকে নিয়ে ফ্ল্যাটে চড়াও হন। সাদাবকে কিল, চড় ও ঘুষি মারার পাশাপাশি বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আবাসনের বাইরে নিয়ে গিয়েও তাঁকে মারধর করা হয় বলে দাবি পরিবারের। অভিযুক্তরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

সাদাবের ভাইয়ের অভিযোগ, সোহিনীর অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরেই এই ষড়যন্ত্র করা হয়েছে। অন্যদিকে, সোহিনীর পাল্টা দাবি, সাদাবের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক থাকার কারণেই তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *