কেরলে ধৃত ৩ বাংলাদেশি, মিলল অবৈধ বসবাসের প্রমাণ!
July 1, 2026
বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে কেরলের কোঝিকোড় থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কোঝিকোড়ের কালপল্লি এলাকার একটি অভিবাসী শ্রমিক ক্যাম্পে মাভুর থানার পুলিশের একটি দল অতর্কিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতরা হলেন মহম্মদ উলা হোসেন, মহম্মদ হাসান আলি এবং মহম্মদ মেহেদি হাসান।
মাভুর থানার এসএইচও (SHO) মহম্মদ রফিকের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, ধৃতদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগজপত্র নেই। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় পুলিশ। তারা কীভাবে সীমান্ত পেরিয়ে কেরল পর্যন্ত পৌঁছাল এবং সেখানে কতদিন ধরে কাজ করছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।