মোদী আমার মতোই ঘুমোন না, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, প্রধানমন্ত্রী মোদী তাঁর মতোই একজন অক্লান্ত ও পরিশ্রমী রাষ্ট্রনেতা। দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের গভীরতা এবং বোঝাপড়া আবারও প্রকাশ্যে এল এই মন্তব্যের মাধ্যমে।

ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সের্জিয়ো গোর জানিয়েছেন, ট্রাম্প একদা হঠাৎই মোদীকে ফোন করার কথা ভাবেন, যখন ভারতে সময় ছিল ভোর ৬টা। রাষ্ট্রদূত যখন সময়ের পার্থক্য নিয়ে ট্রাম্পকে সতর্ক করেন, তখন পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে, মোদী তাঁর মতোই এবং তিনি মোটেও ঘুমান না। প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও কাজের নেশার বিষয়ে ট্রাম্প যে ওয়াকিবহাল, এই ঘটনা থেকেই তা স্পষ্ট হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *