৮ জুলাই কি মিলবে সমাধান, অভিষেকের কণ্ঠের নমুনা নিয়ে প্রতীক্ষায় আদালত!
July 1, 2026
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নতুন দিন ধার্য করেছে বিধাননগর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৮ জুলাই সকাল ১০টায় এই নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মঙ্গলবার নমুনা সংগ্রহের নির্ধারিত দিন থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে হাজির হননি। বিশেষ সরকারি কৌঁসুলি জানান, অভিষেক নিজে সই করে নোটিস গ্রহণ করা সত্ত্বেও আজ তিনি অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, এই বিষয়ে সাংসদ হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন, যার শুনানি আজ বিকেল পাঁচটায় শুরু হয়। উভয়পক্ষের আইনি জটিলতা ও পরিস্থিতির প্রেক্ষিতে বিচারক নমুনা সংগ্রহের জন্য ৮ জুলাই তারিখটি চূড়ান্ত করেছেন।