২১শে জুলাই ধর্মতলায় মমতার মরণপণ লড়াই: ৫ জন কর্মী থাকলেও আমি যাব!

বিধানসভা নির্বাচনে পরাজয় ও দলের অভ্যন্তরে অব্যাহত ভাঙনের মুখে দাঁড়িয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে আগামী ২১শে জুলাই ধর্মতলায় ‘শহীদ দিবস’ উপলক্ষে সমাবেশের ডাক দিয়েছেন তিনি। উত্তর কলকাতার এক কর্মীসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে মমতা সাফ জানিয়েছেন, দলে পাঁচজন কর্মী থাকলেও তিনি ওইদিন ধর্মতলায় উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে এদিনের সভায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জটিলতা ও পরিবারের ওপর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি, দলত্যাগীদের ‘বেইমান’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুঃসময়ে দলের পাশে না থেকে তাঁরা পিঠ বাঁচাতে অন্য শিবিরে আশ্রয় নিচ্ছেন। বিবেক থাকলে দলত্যাগীদের দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি তৃণমূলের ভগ্নপ্রায় কাঠামোয় নতুন করে অক্সিজেন জোগানোর চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *