সিসিলির মাটিতে ঐতিহাসিক সফরে নরেন্দ্র মোদী!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত সিসিলিতে সরকারি সফর করবেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিলির জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়াই প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিসিলির প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া, জাতীয় দিবসের ৫০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি বিশেষ দল অংশ নেবে এবং সিসিলির উপকূলে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *