অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি আপনি পাচ্ছেন? ঘরে বসেই চেক করুন আপনার স্ট্যাটাস!
রাজ্যে মহিলাদের স্বনির্ভর করতে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় উপভোক্তাদের মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত জুনে প্রথম কিস্তির টাকা বিতরণের পর জুলাই মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে অনেক আবেদনকারী সংশয়ে রয়েছেন। এই অনিশ্চয়তা দূর করতে এবং উপভোক্তাদের হয়রানি কমাতে প্রশাসন এখন অনলাইনে আবেদনের বর্তমান অবস্থা বা স্টেটাস যাচাইয়ের সুযোগ করে দিয়েছে। আবেদনের বর্তমান অবস্থা জানতে রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালের হোমপেজে গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্টেটাস’ অপশনে আবেদনকারীর রেফারেন্স নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে সার্চ করতে হবে।
অনলাইনে স্টেটাস চেক করার পর স্ক্রিনে ভেসে ওঠা বার্তার মাধ্যমে আবেদনকারীরা প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারবেন। যদি ‘অ্যাপ্রুভড’ বা ‘ভেরিফায়েড’ বার্তা দেখায়, তবে বুঝতে হবে আবেদন অনুমোদিত হয়েছে, এবং ‘পেমেন্ট প্রসেসড’ দেখালে ডিবিটি-র মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে ধরে নিতে হবে। অন্যদিকে, ‘পেন্ডিং ভেরিফিকেশন’ দেখালে নথিপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে, সেক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া ‘রিজেক্টেড’ বার্তাটি কোনো নথি বা তথ্যের ত্রুটির কারণে আবেদন বাতিল হওয়ার ইঙ্গিত দেয়।