সরকারি দপ্তরের দুর্নীতির পর্দাফাঁস, শ্বেতপত্রে মিলবে সব হাড়ির খবর!

রাজ্যের প্রতিটি দপ্তরের কাজকর্ম ও আর্থিক অবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন যে, সরকারের প্রতিটি দপ্তরের কাজের হিসাব নিয়ে খুব শীঘ্রই একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে। একই সাথে, সরকারের পক্ষ থেকে ক্যাগ (CAG)-এর অডিট রিপোর্টও জনসমক্ষে আনা হবে বলে জানানো হয়েছে।

বুধবার বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বকেয়া টাকা সংক্রান্ত বিষয়ে আদি তৃণমূলের পক্ষ থেকে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। সেই দাবির প্রেক্ষিতেই অর্থমন্ত্রী এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, মূল উদ্দেশ্য হলো বিগত সরকারের আমলে সংঘটিত বিভিন্ন দুর্নীতি সাধারণ মানুষের সামনে তুলে ধরা। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *