শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাপক দুর্ভোগ, ২৭ ও ২৮ জুন বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন!

শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল পরিকাঠামো রক্ষণাবেক্ষণ এবং বালিগঞ্জ স্টেশনে মেরামতির কাজের জন্য আগামী ২৭ জুন (শনিবার) ও ২৮ জুন (রবিবার) একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এই কাজের সুবিধার্থে শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত— মোট ৬ ঘণ্টা ৩০ মিনিট শিয়ালদহ দক্ষিণ শাখায় ‘পাওয়ার ও ট্র্যাফিক ব্লক’ থাকবে।

শনিবার বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর রুটের ৩৪৭৫২, ৩৪৭৫৪, ৩৪৭৫৫ ও ৩৪৭৫৭; শিয়ালদহ-ক্যানিং রুটের ৩৪৫৫৪ ও ৩৪৫৫৫; শিয়ালদহ-ডায়মন্ড হারবার রুটের ৩৪৮৫৮, ৩৪৮৬০, ৩৪৮৫৭ ও ৩৪৮৫৯; শিয়ালদহ-বজবজ রুটের ৩৪১৬২ ও ৩৪১৬১ এবং শিয়ালদহ-সোনারপুর রুটের ৩৪৪৩৬ নম্বর লোকাল ট্রেন। রবিবার শিয়ালদহ-সোনারপুর রুটের দুটি লোকাল ট্রেন বাতিল থাকবে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ব্লক চলাকালীন যাত্রীদের রেলের নির্ধারিত সময়সূচি ও অ্যাপ দেখে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *