কিশতওয়ারে সেনার তাণ্ডব, থানায় হামলা ও পুলিশকে মারধরে তোলপাড়!

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে একটি গাড়ি বাজেয়াপ্তের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে নজিরবিহীন সংঘাতের সৃষ্টি হয়েছে। ৪০ জন সেনা জওয়ানের বিরুদ্ধে আথোলি থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।

পুলিশের অভিযোগ অনুযায়ী, কিশতওয়ারের আঞ্চলিক পরিবহণ আধিকারিক (এআরটিও) সেনাবাহিনীর একটি গাড়ি বাজেয়াপ্ত করেন। এর জেরে ১৭ রাষ্ট্রীয় রাইফেলের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী ও মেজর বিকাশ শর্মার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সেনা জওয়ান লাঠি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে থানায় হামলা চালান। হামলায় ডিএসপি বিজয় কুমার ভগৎসহ একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন এবং তাঁদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী জানিয়েছে, পুলিশের দায়ের করা এফআইআরের আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে তারা সম্পূর্ণ সহযোগিতা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *