ব্যাংকিং খাতে এআই নিয়ন্ত্রণে কঠোর আরবিআই, বাধ্যতামূলক হচ্ছে ‘কিল সুইচ’!

ব্যাংকিং পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার সুরক্ষিত করতে কেন্দ্রীয় ব্যাংক নতুন খসড়া নির্দেশিকা জারি করেছে। এতে স্পষ্ট বলা হয়েছে, ব্যাংকিং পরিষেবায় ব্যবহৃত যেকোনো এআই মডেলে অবশ্যই একটি ‘কিল সুইচ’ বা তাৎক্ষণিক বন্ধ করার ব্যবস্থা থাকতে হবে, যাতে কোনো ত্রুটি দেখা দিলে ব্যবস্থাটি দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব হয়।

আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, এআই মডেলের মাধ্যমে নেওয়া স্বয়ংক্রিয় সিদ্ধান্তের ওপর ব্যাংকের কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনকারী জেনারেটিভ এআই মডেলগুলোর ক্ষেত্রে অতিরিক্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক খাতের সংবেদনশীলতা বিবেচনায় এআই-এর ওপর অন্ধভাবে নির্ভরশীল না হয়ে প্রযুক্তির চূড়ান্ত নিয়ন্ত্রণ মানুষের হাতে রাখার ওপর গুরুত্বারোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সাইবার ঝুঁকি মোকাবিলা করা এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে গ্রাহক স্বার্থ ব্যাহত হওয়া থেকে রক্ষা করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *