টানা তিনদিন বন্ধ ইপিএফও পোর্টাল ও উমঙ্গ অ্যাপ, চরম ভোগান্তির আশঙ্কা!

সিস্টেম আপগ্রেডেশন ও মাইগ্রেশনের কাজের জন্য আগামী ২৬ জুন (শুক্রবার) রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) পোর্টাল এবং উমঙ্গ (UMANG) অ্যাপের সমস্ত ডিজিটাল পরিষেবা বন্ধ থাকবে। এই সময়সীমার মধ্যে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার আবেদন, নতুন কর্মী নথিভুক্তকরণ বা ই-পাসবুক ডাউনলোডের মতো কোনো পরিষেবা পাওয়া যাবে না। ইপিএফও কর্তৃপক্ষের দাবি, এই প্রযুক্তিগত পরিবর্তনের ফলে ভবিষ্যতে গ্রাহকরা আরও নিরাপদ ও উন্নত পরিষেবা পাবেন।

টানা তিনদিন পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার কথা মাথায় রেখে একটি হেল্পলাইন নম্বর (১৪৪৭০) চালু রাখা হয়েছে, যেখানে অত্যন্ত জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে। এছাড়া, মাইগ্রেশনের কাজ শুরুর আগে যারা টাকা তোলার আবেদন করেছেন, তাদের আবেদনপত্র বাতিল হবে না। তবে এই সিস্টেম আপডেটের কারণে পূর্বের আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার প্রক্রিয়াটি স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বিলম্বিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *