তছরুপের অভিযোগে বিদ্ধ ঋতব্রত, ফাঁস করলেন কুণাল!

দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ দাবি করেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে জেতার জন্য ঋতব্রত তৃণমূলের এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন। দলের তহবিলের টাকায় নির্বাচন লড়ে এখন সেই অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাকে ‘দ্বিচারিতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

পাশাপাশি, বিধায়ক পদ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, বিদ্রোহী বিধায়কদের এফআইআর-এর জেরে দলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ হয়েছে। কুণালের মতে, নির্বাচনী কাজে দলের টাকা ব্যবহার করে থাকলে অবিলম্বে সেই অর্থ ফেরত দেওয়া উচিত এবং বিধায়ক পদ থেকে পদত্যাগ করা উচিত। এছাড়া, তৃণমূলের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে কুণাল ঘোষের স্পষ্ট বার্তা, যারা অন্য রাজনৈতিক পথ বেছে নিতে চান, তারা যেন অবিলম্বে সাংসদ বা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নিজ নিজ নির্বাচনী শংসাপত্র ফেরত দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *