বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতা, জেনে নিন কবে হাতে পাবেন টাকা!

রাজ্যের নতুন সরকার তাদের প্রথম বাজেটে সামাজিক সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছে। এর ফলে পূর্বে মাসিক ১০০০ টাকা ভাতার পরিমাণ বেড়ে ১৫০০ টাকা করা হয়েছে। রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি সহ অসংখ্য প্রবীণ ও বিধবা নাগরিক সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়তি আর্থিক সহায়তার সুবিধা পাবেন। আগামী দুই মাসের মধ্যেই এই বর্ধিত হার অনুযায়ী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও মন্ত্রী দিলীপ ঘোষ।

ভাতার জন্য নতুন করে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা আগামী ‘জনকল্যাণ শিবির’ থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহজ করতে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন এবং তা পূরণে সহায়তায় করবেন। এছাড়াও উপভোক্তারা সরকারি ওয়েবসাইট https://jaibangla.wb.gov.in/login-এ গিয়ে ‘Track Applicant Status’ অপশনের মাধ্যমে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা ও পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে যাচাই করতে পারবেন। সেখানে স্কিমের নাম ও মোবাইল নম্বর প্রদান করলেই পেমেন্ট সফল হয়েছে কি না অথবা প্রক্রিয়াটি কোন পর্যায়ে রয়েছে তা জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *