সিভিক ভলান্টিয়ার নিয়োগে রাজনৈতিক প্রভাব? শুরু হচ্ছে মেগা ঝাড়াই-বাছাই!

রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ পদ্ধতি এবং কাজের মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসল স্বরাষ্ট্র দফতর। নতুন নির্দেশিকা জারি করে আগামী ৯০ দিনের মধ্যে রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারের নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতার পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পর্যালোচনার ক্ষেত্রে নিয়োগের সময় নির্ধারিত নিয়ম মানা হয়েছে কি না, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। বিশেষ করে রাজনৈতিক সুপারিশ, স্বজনপোষণ এবং অতিরিক্ত কর্মী নিয়োগের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। পাশাপাশি, গত দুই বছরের কাজের রেকর্ড, উপস্থিতি ও শারীরিক সক্ষমতার মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ‘বিট সিস্টেম’ চালু করার পর দীর্ঘদিন অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক স্তরে এই পর্যালোচনার ফলে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মীদের সরিয়ে দিয়ে আইনশৃঙ্খলার কাজে দায়বদ্ধতা ও স্বচ্ছতা ফেরাতে চাইছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *