বাণিজ্য সম্মেলনের আড়ালে ৩২৪ কোটি লোপাট, বিধানসভায় ফাঁস মমতার গোপন ফাইল!

রাজ্য বিধানসভার অধিবেশনে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে ৩২৪ কোটিরও বেশি টাকা দুর্নীতির অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় নিজের সরকারের প্রশাসনিক রূপরেখা তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ (বিজিবিএস)-এর আড়ালে এই বিপুল অঙ্কের অর্থ নয়ছয় করা হয়েছে। আইন অমান্য করে তৎকালীন অর্থমন্ত্রীকে ব্যবহার করে দেশের শীর্ষ বণিকসভা ‘ফিকি’ (FICCI)-কে এই টাকা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এ সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই করা একাধিক গোপন ফাইলও তিনি বিধানসভার টেবিলে পেশ করেন।

বাণিজ্য সম্মেলনের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এবং আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অন্দরে তৃণমূল বিধায়কদের হট্টগোলের মধ্যেই তিনি বিগত জমানার যাবতীয় দুর্নীতির ফাইল একে একে খোলার হুঁশিয়ারি দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে খুব শীঘ্রই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের খরচ এবং ফিকি-র ভূমিকা নিয়ে রাজ্য সরকার বড় কোনো উচ্চপর্যায়ের বা আইনি তদন্ত শুরু করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *