২১-এ ৫৭ জন খুন! সভ্য সমাজে এমন বিচার চলে না?

রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে বিরোধীদের মন্তব্যের কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি, ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসায় ৫৭ জন মানুষ খুন হয়েছিলেন এবং সে সময় প্রায় ২,০০০ এফআইআর দায়ের করা হয়েছিল। এই ভয়াবহ পরিস্থিতির জন্য তৃণমূলের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী জানান, এবারের নির্বাচনে অশান্তির অভিযোগে এখন পর্যন্ত ২৬২টি এফআইআর দায়ের হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসন বর্তমানে অনেক বেশি তৎপর ও সক্রিয় বলে তিনি দাবি করেন। এছাড়া, কালীগঞ্জের তামান্না খুনের প্রসঙ্গ তুলে তিনি স্পষ্ট করেন যে, রাজ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *