৯ মাসের অনাথ দিয়ার দায়িত্ব নিলেন বিধায়ক, চোখের জলে ভাসছে শহর!

পুরুলিয়ার বরাবাজার ব্লকের তুমড়াশোল পঞ্চায়েতের মুড়াডি গ্রামের বাসিন্দা নয় মাসের শিশু দিয়া জন্মের এক মাসের মাথায় মাতৃহারা হওয়ার পর সম্প্রতি এক পথ দুর্ঘটনায় বাবাকেও হারাল। দিনমজুর বাবা লব মাহাতোর আকস্মিক মৃত্যুতে চরম অসহায় অবস্থায় পড়া শিশুটির পাশে দাঁড়িয়েছেন বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান ঠাকুরমণি মাহাতো। পরিবারের অভাব অনটনের কথা বিবেচনা করে শিশুটির লালন-পালনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাঁরা।

জানা গেছে, শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করতে পঞ্চায়েত প্রধান ঠাকুরমণি মাহাতো নিজের ভাতা থেকে প্রতি মাসে দিয়ার দুধের খরচ বাবদ ২০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি, শিশুটি বড় হলে তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করবেন বিধায়ক ও পঞ্চায়েত প্রধান। ভবিষ্যতে দিয়া যাতে সরকারি হোমের সুবিধা এবং অন্যান্য সরকারি সহায়তার আওতায় আসতে পারে, সেই বিষয়টিও নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিধায়ক লবসেন বাস্কে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *