তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন, বাদ পড়লেন অরূপ বিশ্বাস!

তৃণমূলের অন্দরে দুই শিবিরের লড়াই: নির্বাচন কমিশনে নতুন কর্মসমিতির তালিকা জমা দিল কালীঘাট

তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে দলের নেতৃত্বের কর্তৃত্ব নির্ধারণ নিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অরূপ রায়কে দলের চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা নতুন জাতীয় কর্মসমিতির তালিকা সোমবার নির্বাচন কমিশনে জমা দিয়েছে কালীঘাটপন্থী শিবির। এই নতুন প্যানেলে চেয়ারপার্সন হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া এই সংশোধিত তালিকা থেকে অরূপ বিশ্বাসসহ আরও বেশ কয়েকজন পরিচিত নেতাকে বাদ দেওয়া হয়েছে। গত ৫ জুনের তালিকার তুলনায় এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমানে দলটির প্রতীক ও ‘আসল তৃণমূল’ কারা, তা নিয়ে দুই শিবিরের এই স্ন্যায়ুযুদ্ধ চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশন কোন কমিটিকে বৈধতা দেয়, তার ওপর ভিত্তি করে এই আইনি লড়াই শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালত পর্যন্ত গড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *